স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রী পরিষদের সভায় অনুমোদন পাবার পর জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোববার আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রা শেষে সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সুনামগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ আমি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পরিকল্পনামন্ত্রীকে অভিবাদন জানানোয় সুনামগঞ্জবাসীকে সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত উচ্চ পদস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, দুদক’এর সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ, অতিরিক্ত সচিব মাসুক আহমদ, অতিরিক্ত সচিব নাছরিন বেগম, যুগ্মসচিব জিল্লুর রহমান ও যুগ্মসচিব হুমায়ুন কবির’এর পক্ষ থেকে সুনামগঞ্জবাসী অভিনন্দন জানান। তিনি জানান, তাঁরা তাঁকে ফোনে তাঁদের কৃতজ্ঞতার কথা জানানোর জন্য জানিয়েছেন।