- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে তিন ব্যবসায়ীর ১০ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তিন বিশিষ্ট ব্যবসায়ী বন্যার্তদের গৃহ নির্মাণসহ নানাভাবে সহযোগিতার জন্য যৌথভাবে ১০ লাখ দিয়েছেন জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে। সোমবার বিকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’এর কাছে সহায়তার এই টাকা তুলে দেন ব্যবসায়ী জিয়াউল হক, সেলিম আহমদ ও আজাদ হোসেন।
ব্যবসায়ী সেলিম আহমদ ও জিয়াউল হক জানান, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জের লাখো মানুষ। শুরু থেকেই রান্না করা খাদ্য সহায়তাসহ নানাভাবে সহায়তা করার চেষ্টা করেছি আমরা। এখন পূনর্বাসনের কাজ শুরু হবে। তাতে বহু টাকার প্রয়োজন। এজন্য সরকার এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে।

  • [১]