- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসকের নববর্ষের শুভেচ্ছা

স্বাগত ২০১৭। শুভ ইংরেজি নববর্ষ। বিদায়ী ২০১৬ সালের কষ্ট, বঞ্চনা, হতাশাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে মানুষ শুরু করছে নতুন বছর। নতুন আশার আলো প্লাবিত করবে বাংলাদেশের দিগন্ত। বাংলাদেশে গ্রেগরিয়ান নববর্ষ পালনের রেওয়াজ বহু আগে থেকে অনুসৃত হলেও নিকট অতীতে তা প্রসারিত হয়েছে। বহু মানুষ এ দিন পরস্পর মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা কার্ডে, এসএমএসে, ফেসবুক, ই-মেইলে   
হাজারো শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে মধ্যরাতেই। পুরনো বছর যেমনই যাক, নতুন বছর যেন ভালো যায় সে কামনা করেছে সবাই। আমাদের যা কিছু অর্জন তা সামনে পথচলা গতিময় করুক, এই শুভ কামনায়, সকল সুনামগঞ্জবাসীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।
শেখ রফিকুল ইসলাম
জেলা প্রশাসক
সুনামগঞ্জ।

  • [১]