স্টাফ রিপোর্টার
প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য আইন বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এক বিবৃতিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, জনাব সুরঞ্জিত সেন গুপ্ত কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না তিনি নিজেই এক ইতিহাস। বাংলাদেশের রাজনীতির এই প্রবাদ পুরুষ সারা জীবন জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করে গেছেন। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।