- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসকের সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সহ সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার আসাদ মনি, দপ্তর সম্পাদক জাগোনিউজের জেলা প্রতিনিধি লিপসন আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক সিলেট২৪.কমের জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আয়োজনের জেলা প্রতিনিধি মুহিবুর রেজা টুনু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি এ. কে. এম শহীদুল ইসলাম, সদস্য দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, দৈনিক একাত্তরের কথার জেলা প্রতিনিধি চৌধুরী আহমেদ মুজতবা রাজি, সুনামগঞ্জ ভয়েস.কমের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি বাবুল মিয়া, এসএমপি স্পোর্টসের জেলা প্রতিনিধি সাদিকুর রহমান চৌধুরী, চ্যানেল২১.টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, দৈনিক আলোকিত সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম প্রমুখ।

  • [১]