স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ইব্রাহীমপুর, জগন্নাথপুর, মইনপুর ও সোনাপুর বেদেপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান পর্যবেক্ষণ ও শিশু শিক্ষার্থীদেরকে নিজেই নানা বিষয়ের উপর পাঠদান করান। জেলা প্রশাসক শিশু শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও লেখাপড়া করে বড় হয়ে স্বদেশ প্রেম নিয়ে দেশ গড়ার জন্য সবাইকে বড় হওয়ার স্বপ্ন দেখান।