স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টে বুধবার পৃথক খেলায় জয় পেয়েছে তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ও আলহেরা জামেয়া মাদ্রাসা উপজেলা স্কুল ক্রিকেট টিম।
সকাল ৯টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম। খেলায় তাহিরপুর উপজেলা স্কুল
ক্রিকেট টিম ১১ রানে জয় লাভ করে।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন তাহিরপুর উপজেলার সুজন।
হোসেন আহমেদ রাসেলের উপস্থাপনায় প্রধান অতিথি বিজিত পুরকায়স্থ ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব করুণা সিন্ধু চৌধরী বাবুল, ক্রিকেট সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির সদস্য-সচিব মো. রেজওয়ানুল হক রাজা, সদস্য জনাব জুনেল আহমেদ রাজরান।
অপর ম্যাচে আলহেরা মাদ্রাসা শাল্লা উপজেলা স্কুল ক্রিকেট টিমকে ১০ রানে পরাজিত করেছে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন আলহেরা মাদ্রাসার শরিফ।