স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি -২০ স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৭ এর ১ম রাউন্ডের শেষ ম্যাচে জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম বুলচান্দ উচ্চ বিদ্যালয়কে ২৭ রানে হারিয়ে জয়লাভ করেছে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার শাহান। হোসেন আহমেদ রাসেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যান অব দি ম্যাচ পুরস্কার তুলে দেন প্রাক্তন ক্রিকেটার ফখরুল ইসলাম মাসুম।
এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব রেজওয়ানুল হক রাজা, সদস্য সেজুল আহমেদ, গোলাম সাবেরীন সাবু, আকবর আলী, জুনেল আহমেদ রাজরান, জাঙ্গাগীর কবীর শাহীনুর।
সুনামগঞ্জ পৌরসভার মেয়রের সৌজন্যে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করা হচ্ছে। আজ শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ১ম কোয়ার্টার ফাইনালে সকাল ৯ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও ছাতক উপজেলা এবং ২য় কোয়ার্টার ফাইনালে দুপুর ১ টায় দোয়ারাবাজার উপজেলা ও তাহিরপুর উপজেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।