- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্ট- সেমিফাইনালে জুবিলী ও তাহিরপুর

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টে শুক্রবার পৃথক খেলায় জয় পেয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম। সকাল ৯টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এবং ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম। খেলায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ৮০ রানে জয় লাভ করে।
টস জিতে ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম প্রথমে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়কে ব্যাট করতে আমন্ত্রণ জানায়।  নির্ধারিত ২০ ওভারে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভি সর্বোচ্চ ৫১ বলে ৫৯ রান করেন। এছাড়াও তানিম ১৯ বলে ২৫ এবং জুবায়ের ২৪ বলে ২৪ রান করেন।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম ১৯.২ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায়।
দলের পক্ষে নাঈম সর্বোচ্চ ২০ বলে ২৫ রান করেন।  ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সরকারি জুবিলীর অভি।
অপর ম্যাচে দুপুর ১.০০ টায় মুখোমুখি হয় তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ও দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম।
খেলায় তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ২ উইকেটে দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিমকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দোয়ারাবাজার ১৬.৩ ওভারে ১১২ রানে অলআউট হয়। দলের পক্ষে তারেক সর্বোচ্চ ২৭ রান করেন। অপর দিকে তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ৩.৩ ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট লাভ করেন।
১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
অসাধারণ রোলিং পারফরম্যান্সের জন্য ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিমের পলক।

  • [১]