- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসক সম্মেলনে কথা বলবেন শেখ রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে যাচ্ছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিন দিনের সম্মেলন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুনামগঞ্জের নানা উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর   অফিস থেকে নির্দেশনা পেয়েছেন তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মৎস্য বিভাগের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবগত করান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন,‘তিন দিনের সম্মেলনে সুনামগঞ্জের কৃষি, হাওরের উন্নয়ন, সমস্যা ও সম্ভবনা বিষয়ে কথা বলার জন্য আমাকে সুযোগ দেয়া হয়েছে। আমি সুনামগঞ্জের ভরাটকৃত হাওর ও নদ-নদী খননের বিষয়ে কথা বলব।’

  • [১]