স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউস মিলনায়তনে এই ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহ্ফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাহিবুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর সভার মেয়র আয়ুব বখ্ত জগলুল এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হকসহ রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারের শুরুতে সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জবাসী সংকটকাল অতিক্রম করছে। ফসলডুবির কারণে মানুষ অনেকটা নিরুপায় হয়ে পড়েছেন। ইতিমধ্যে সরকার নানা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সামনের দিনগুলো আরো কটিন হতে পারে। সকলে ঐক্যবদ্ধ থাকলে সংকট মোকাবেলা কঠিন হবে না।’