- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা প্রশাসনের ৫২টি উদ্যোগ প্রশংসনীয় -মন্ত্রী পরিষদ সচিব

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ‘নাগরিক সেবায় সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রি পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভলপমেন্ট এক্সপার্ট মানিক মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী কমিশনার আইসিটি নিজাম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ তালুত ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস। সংলাপ অনুষ্ঠানে পুলিশ সুপার হারুন অর রশিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  
সংলাপে উপস্থিত প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এনএম জিয়াউল আলম বলেন, ‘জেলা প্রশাসন বিভিন্ন পোর্টালের মাধ্যমে ৫২টি উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছেন, সব কটিই প্রশংসনীয়, এগুলোর সফলতায় কেবল সুনামগঞ্জে নয় দেশও এগিয়ে যাবে। এর মধ্যে এনজিও পোর্টালও আছে। জেলা প্রশাসনসহ জেলার সকল কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের টেলিফোন, মুঠোফোন ও ই-মেইল আইডি দিয়ে তৈরি ফোনবুকটি সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি। পরে ফেইসবুক ব্যবহারের নানা ইতিবাচক-নেতিবাচক বিষয় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।

  • [১]