স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আগামী ৩০ ডিসেম্বর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট দল। ঐ দিন দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে চূড়ান্ত স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
২য় সেমিফাইনালে সোমবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা ৫ উইকেটে দিরাই উপজেলাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
টস জিতে জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট দল ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সালমান ২৩, সুফিয়ান ১৫ এবং ইমন ১৫ রান করেন। জগন্নাথপুর উপজেলার আকিক ৩ টি এবং সোহাগ, সাহান ও জোয়েব প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে।
৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে
জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট দল ১৩.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭রান করেন সাকিব। এছাড়াও হাবিব ২০ ও রাজিদ ১৪ রান করেন। দিরাই উপজেলার মান্না ৩টি ও মিলন ১ উইকেট পেয়েছেন।
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টে জেলার ১৬ টি টিম অংশগ্রহণ করে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।