- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বাকবিশিস’র আলোচনা সভা

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর কলেজ মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক শুভংকর তালুকদার মান্না’র সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, প্রভাষক মো. আব্দুল বাতেন, সহ-সাধারণ    
সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক দোলন, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বীর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রেশমা আক্তার, সদস্য প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক সৃজন পুরকায়স্থ, প্রভাষক মো. শাহীনুল ইসলাম ও প্রভাষক সুমন পাল প্রমুখ।
সভায় বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নায্য দাবি বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখীভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ীভাড়া প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করেণের জন্য সরকারের প্রতি দাবি জনান। এছাড়াও রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমারের সামরিক জান্তা ও তার বেসামরিক উপদেষ্টা অং সান সূুচি’র বিচার দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]