- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভা বর্জন করলেন একাংশ

স্টাফ রিপোর্টার
সম্মেলনকে সামনে রেখে শনিবার দুপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। শহরের পবন কমিউনিটি সেন্টারে বেলা ১১ টা থেকে প্রায় ৪ ঘণ্টার এই সভায় দলের একাংশ (আসপিয়া সমর্থক হিসাবে পরিচিত অংশ) ছিলেন অনুপস্থিত।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, দলীয় নেতা সদর উপজেলা পরিষদ দেওয়ান জয়নুল জাকেরীন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খাঁ, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, দলীয় নেতা আনিসুল হক,  আব্দুল লতিফ জেপি, অ্যাড. মাসুক আলম, অ্যাড. আব্দুল হক, ওমর ফারুক আল হাদী, আ.ত.ম মিসবাহ, নুর হোসেন, রমিজ উদ্দিন মাস্টার, নুরুল ইসলাম, নুরুল হক আফিন্দি, আব্দুল মালেক খান, হারুনুর রশিদ, জুনাব আলী, এটিএম হেলাল, আমিনুর রশিদ, রুহুল আমিন, সুহেল আহমদ, গোলাপ মিয়া, ফেরদৌস আলম, মাহবুব সোবহান চৌধুরী, সামছুর রহমান, ফারুক আহমদ, সৈয়দ তিতুমির, সামছুল ইসলাম মম, আয়েশা আক্তার, ছবি চৌধুরী, সানা বেগম, রেজিয়া বেগম, শিল্পী বেগম প্রমুখ।
সংগঠনের এই সভায় উপজেলা পরিষদের নির্বাচিত ১১ জন সদস্যসহ ৫৩ জন জেলা কমিটির সদস্য উপস্থিত ছিলেন বলে জেলা কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন দাবি করেছেন। তিনি জানান, ৮৭ সদস্যের জেলা কমিটির ২ জন মারা গেছেন। বিদেশে আছেন ৩ জন এবং অসুস্থ রয়েছেন ৩ জন। অনেকে ফোনে বিশেষ অসুবিধায় আসতে না পারার কথাও জানিয়েছেন। ১৫-২০ জন যারা আসেননি, তাদেরকেও আনার জন্য চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও সভায় আসার জন্য তাদেরকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (ফজলুল হক আসপিয়া সমর্থক) আবুল মুনসুর শওকত বলেন,‘ জেলার বিভিন্ন ইউনিটে এক তরফাভাবে কমিটি হয়েছে। বিষয়টি কেন্দ্রীয়   
নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। এই বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত জেলা আহ্বায়ক কমিটির সভা বর্জন করবো আমরা।’
এই বলয়ের অপর নেতা, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল বলেন,‘ইউনিট কমিটি গঠন সংক্রান্ত আপত্তির সমাধান না হওয়া পর্যন্ত বর্তমান জেলা কমিটি আহূত কোন সভায়ই আমরা বসবো না’। তিনি দাবী করেন জেলা কমিটির ৪০ জনের মতো সদস্য সভা বর্জন করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী বলেন,‘শনিবারের সভায় জেলা কমিটির বেশিরভাগ সদস্যই ছিলেন। সকলকেই আসার জন্য বলা হয়েছে। শুনেছি কেউ কেউ আসেননি’।

  • [১]