- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শহরের পুরাতন বাসষ্টেশন দলীয় কার্যালয় হতে জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নূর হোসেন’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আ.ত.ম মিসবাহ, অ্যাড. শেরেনূর আলী, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মো. আনছার উদ্দিন, সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচান, তোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের সহ সভাপতি আমানুল হক রাসেল, অলিউর রহমান অলি, শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুমিত ইসলাম ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]