স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিল বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি পয়েন্টে এসে সমাবেশ করে বিক্ষোভকারীরা।
জেলা বিএনপির সহ সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদব নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. শেরেনূর আলী, আবুল কালাম, জেলা যুবদলের সভাপতি আতম মিসবাহ।
সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা বিএনপি নেতা ফারুক আহমদ লিলু, আব্দুর রহিম, আকবর আলী, রকিবুল ইসলাম দিলু, জুনাব আলী, আব্দুল গনি, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা আশিকুর রহমান ও নজরুল ইসলাম।
এছাড়াও সমাবেশে যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।