- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রির্পোটার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সারাদেশে বিএনপির  নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন  থেকে মিছিলটির বের হলে শহরের প্রধান সড়ক আলফাত স্কায়রে যেতে চাইলে পুলিশ কালীবাড়ি পয়েন্টে মিছিলটি আটকে দিলে সেখানেই   তারা প্রতিবাদে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন আহমেদ, আ.ত.ম মিসবাহ। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, রেজাউল হক, অ্যাড.শেরেনুর আলী, আনিসুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মামুনুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল ্্উদ্দিন বাকের, যুক্তরাজ্য বিএনপি নেতা লিটন আফিন্দি, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, জোনাব আলী, আব্দুল গনি, আব্দুর রহিম, রকিবুল হাসান দিলু, আকবর আলী, যুবদল নেতা মমিনুল হক কালারচান, সোহেল মিয়া, আবুল কাশেম দুলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাসুজ্জামান, তোফাজ্জল হোসেন প্রমুখ।

  • [১]