- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলার অভিযোগ দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহরে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল সমাবেশ করেছে। রবিবার সকালে  পৌর মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের দোজা মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীণ, মো. ফারুক আহমদ, মো. আব্দুল লতিফ, পৌর আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন, অ্যাডভোকেট, আব্দুল হক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সভাপতি নুরুল হক আফিন্দি, বিএনপি নেতা শামীম আহমদ, আমিনুর রশিদ আমিন, মোহাম্মদ আলী, মদরিছ  আলী, কামাল পাশা, মামুন চৌধুরী, শামীম আহমদ, রূপন মিয়া, হোসেন আমীর, আব্দুল মতিন, আব্দুল করিম, আব্দুল লতিফ ময়না, মাহমুদ মিয়া, রিন্টু, মো. আব্দুল হায়াত। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিন খান ময়না, ছাত্রদল নেতা শাহ মো. ফরহাদ, রুহুল রূপক প্রমুখ।
এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা অভিযোগ দাখিলের প্রতিবাদে শহরে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল সমাবেশ করেছে। রবিবার সকালে শহরের কালীবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর স্থানীয় শহীদ মিনার এলাকায় পুলিশের বাধার সম্মুখিন হয় মিছিলটি। তখন মিছিলটি কালিবাড়ি মোড়ে ফিরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমিন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিন খান ময়না, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মো. ফরহাদ, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুল করিম, ছাত্রদল নেতা রুহুল রূপক, আব্দুল মালেক, মোহাম্মদ আলম, মো. ইব্রাহীম মিয়া, সাইফুল ইসলাম রাহী, জালাল উদ্দিন, মাহফুজ আহমদ প্রমুখ।       

  • [১]