বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’ রূপরেখা বিষয়ক পুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাড. মো. ফজলুল হক আছপিয়া।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবু হুরায়রা সাদ, অ্যাড.মাসুক আলম, আকবর আলী, অ্যাড. শেরেনূর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল হক, শামসুল হক নমু, যুগ্ম সম্পাদক নূর হোসেন, এটিএম হেলাল, সাইফুল্লাহ হাসান জুনেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, জুনাব আলী, মোনাজির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, অ্যাড. মামুনুর রশিদ কয়েস, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক চেয়ারম্যান নুরুল হক আফিন্দি, আলী আমজাদ, অশোক তালুকদার, জিয়াউর রহমান শাহীন। প্রেস বিজ্ঞপ্তি