- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশের আলোকে সুনামগঞ্জ সংসদীয় এক আসনে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম সম্পাদক          
মো. মুনাজ্জির হোসেন সুজন।
মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এম,পি নজির হোসেন, ডা. রফিক চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ও ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, প্রকৌশলী (অব.) আব্দুল হক, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মামুন ওর রশিদ শান্ত।
সভায় কেন্দ্রীয় নির্দেশের আলোকে সকল মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ ভাবে জেলা কমিটির সমন্বয়ের মাধ্যমে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত এবং জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]