মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের অমানবিক নির্যাতন ও গণহত্যা’র প্রতিবাদে দেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পালনে বাধার সম্মুখিন হয়েছে জেলা বিএনপি। শুক্রবার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে স্থানীয় আলফাত স্কয়ারে মানববন্ধন করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন বিএনপি নেতৃবৃন্দ।
পরে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ সভাপতি রেজাউল হক, আনছার উদ্দিন যুগ্ম সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, জেলা বিএনপি নেতা রাকিবুল হাসান দিলু, জেলা যুবদল নেতা সুহেল মিয়া, মমিনুল হক কালাচাঁন, ছাত্রদল নেতা রায়হান, সৌরভ, আলম, শ্যামল, জাহাঙ্গীর, পাবেল, শিশির রেজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি