স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার বিকেল শহরের পৌর বিপণি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদিক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন খান ময়নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির নেতা অ্যাড. মাসুক আলম, আব্দল লতিফ জেপি, অ্যাড.আব্দুল হক, আতম মিসবাহ, আনিসুল হক, অ্যাড.মুশাহিদ আলী অ্যাড. কামাল উদ্দীন, অ্যাড.আব্দল
কাশেম, অ্যাড. ছালেহ আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, রমিজ উদ্দিন, রুহুল আহমদ, মোহাম্মদ আলী, আব্দুল মজিদ, ইকবাল হেসেন, মাহফুজ আহমেদ,আলী আহমদ প্রমুখ।