বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সভায় দক্ষিণ সুনামগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ইউনিট বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতিনিধিদের সমন্বয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হয়।
আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, ২৯ জুলাই শনিবার তাহিরপুর উপজেলা, ২ আগস্ট বুধবার ধর্মপাশা উপজেলা, ৩ আগস্ট বৃহস্পতিবার মধ্যনগর থানায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, আব্দুল লতিফ জেপি, মো. আকবর আলী, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, রেজাউল হক, আনসার উদ্দিন, আনিসুল হক, আবদুল মোতালেব খান, সৈয়দ তিতুমীর, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক নূর হোসেন, এটিএম হেলাল, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ সাইফুল হাসান জুনেদ ও দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের। প্রেস বিজ্ঞপ্তি