স্টাফ রিপোর্টার
জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের সহকারী পরিচালক বাবর আলী মীর, সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা, সিভিল সার্জন
আশুতোষ দাশ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, প্রথমআলো প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী, বিটিভি প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু প্রমুখ।