- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ’র উদ্বোধনী সভা

‘সকল শ্রেণী পেশার নারীদের যুক্ত করি, অর্ন্তভূক্তিমূলক সংগঠন গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ’র উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী   
সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী।
সভায় বক্তারা সাংগঠনিক পক্ষ ২০১৭ উপলক্ষে জেলা শাখার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানান।
পরবর্তীতে সাংগঠনিক পক্ষ ২০১৭ ইং এর উদ্বোধনী ঘোষণা করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]