- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা মহিলা সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথিও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (সুনামগঞ্জÑমৌলভীবাজার) অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।
জেলা মহিলা     সংস্থার সহকারী প্রোগাম অফিসার সুজিত বিশ্বাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন, অ্যাড. আলী আমজাদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা প্রমুখ।

  • [১]