স্টাফ রিপোর্টার
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী পরিচালক সাজেদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক মো. ইদ্রিস আলী, উপ পরিদর্শক মামুনউর রশীদ।
লিখিত বক্তব্যে ২ জানুয়ারি থেকে সপ্তাহ ব্যাপি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। এসময় তিনি বলেন, ২ জানুয়ারি সকাল ৯ টায় আবুল হোসেন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। পর্যাক্রমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদক বিরোধী কনসার্ট, অপেন ডে, জুমআ’র নামাজের খুতবার পূর্বে মাদক বিরোধী আলোচনা, নামাজ শেষে লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আলোচনা ও শপথ, মাদক বিরোধী শর্টফিল্ম প্রদর্শন, যানবাহন ও পাবলিক প্লেসে মাদক বিরোধী স্টিকার লাগানো হবে।