- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
জেলা মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্র্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর বিপণিস্থ সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট মটর মালিক গ্র্রুপের সভাপতি আব্দুর    রহিম, সিলেট মাইক্রো মিনিবাসের সভাপতি হাজী খলিলুর রহমান, সিলেট বিভাগীয় শ্রমিক সংগঠনের সভাপতি ফলিক মিয়া, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহার উদ্দিন,  সাধারণ সম্পাদক নুরুল হক প্রমুখ।  
সভায় সিলেট-সুনামগঞ্জ রোড়ে ইমা লেগুনা নিধারিত পারমিটে চলাচল করতে ও বিরততিহীন বাসের যাত্রী সেবার মান উন্নয়নে আলোচনা হয়।

  • [১]