বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার পৌর শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রোকন উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ একেএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কবি, গীতিকার ও সুরকার জনাব আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ—সভাপতি আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন কান্তি দে, মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, অর্থ ও দপ্তর সম্পাদক শামীম মন্ডল, সহ অর্থ ও দপ্তর সম্পাদক মাইনুদ্দিন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সবুজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান, কৃষ্ণ রায়, নাজমুল মিয়া, রনি প্রমুখ।
বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ এম এ ওশারিশ, সভাপতি রোকন উদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক শেখ একেএম জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি