- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৩টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সভায় অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও নৌকার মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত।
সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাসগুপ্তের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী প্রমুখ।
বক্তব্য রাখেন পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব রহিম আলম রানা, আরাফাত আলী, হাজী নসরুল উদ্দিন, সতীশ দাস লিপন, রিনা রহমান, নসরুদ্দিন প্রমুখ।

  • [১]