- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা মৎস্যজীবী লীগের সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ সম্পাদক মো. ফজলুল হক।
সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. তৌহিদ হোসেন বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল করিম, সদর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, মৎস্যজীবী লীগ নেতা আব্দুর কাদির চৌধুরী জিলানী, আব্দুল মতিন প্রমুখ।

  • [১]