- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা যুবদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদলের নব নির্বাচিত সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ টুকুকে অভিনন্দনকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে সুনামগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার সকালে শহরের লন্ডন প্লাজা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে  বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, যুবদল নেতা রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, রাবিন আনোয়ার, আ্যড. কামাল হোসেন, অ্যাড. আবুল কাশেম, নবিনুর মিয়া, মজিবুর চৌধুরী, আনোয়ার হোসেন, আব্দুল মজিদ, ডা. জাহাঙ্গীর,  ডা. আম্বর আলী, বাবলু, আজির উদ্দিন, ইয়াকুব আলী, রিন্টু দাস, শাহিন, রেশিন মিয়া, ইউপি সদস্য রেজুয়ান মিয়া, ফারুক মিয়া প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]