যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে একটি মিছিল বের করে শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশিদ কয়েছেন পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এটিএম হেলাল, জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, সদস্য আকবর আলী, আজাদ মিয়া, শামচ্ছুজামান নবাব, আশিকুর রহমান আশিক, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, যুবদল নেতা অ্যাড. শিরিন, কালাচাঁন, সোহেল, শাহজাহান, আবুল কাশেম দুলু, বাবুল মিয়া, রাসেল আহমদ, ওলী আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কারুল হাসান রাজু, সদর থানা ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান পৌরব, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদল নেতা মন্টি, আলম, পাভেল, মানিক প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)