স্টাফ রিপোর্টার
যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয় পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়ে শহরের কামারখালী ব্রিজের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে এবং তাৎক্ষণিক কামারখালী ব্রিজেই তারা সমাবেশে মিলিত হয়।
এ সময় জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি আনসার উদ্দিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক সেলিম উদ্দিন, সহ সভাপতি আমানুল হক রাসেল, শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক তফাজ্জুল হোসেন, মমিনুল হক কালার চান, এডভোকেট কামাল হোসেন, নুর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহ সাধারণ সম্পাদক শওকতুল হেলাল, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক মইনউদ্দিন রিপন, সাংস্কৃতিক সম্পাদক নজির আহমদ, শিল্পবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য হাফিজুল হক রাজু, কাউসার আলম, গিয়াস উদ্দিন, সদর উপজেলা যুবলের আহবায়ক জুলফিকার আলম, দিরাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট স্বপন, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহাগ, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজ্জামেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, যুগ্ম আহবায়ক আবু লেইছ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি সোহেল মিয়া সহ যুবদল, ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন ও বর্তমান অবৈধ সরকার পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে তারা দলীয় কার্যালয়ে এসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।