স্টাফরির্পোটার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার বিকেল ৫ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীবাড়ী মোড়ে এসে বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড.মামুনুর রশীদ কয়েসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, জেলা যুবদল নেতা মো. সাজান মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মনোওয়ার হোসেন মিন্টু, তরুণ খান, বাহার উদ্দিন, সদর উপজেলা যুবদল নেতা মমিনুল হক কালার চান, সোহেল আহমদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,সদর উপজেলা যুবদল নেতা আবুল কাশেম দুলু, বাবলু মিয়া,কামরুল ইসলাম, শিব্বির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল নেতা বাবর হোসেন বাবু, মহিউদ্দিন মুহিব, শিজিল আহমদ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম রাজু, সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।