স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও বিভিন্ন শ্রেণীর রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে শহরের ষোলঘর পয়েন্টে তিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম-আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস , জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে ও সাবেক রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত থাকবে।,