স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করতে দ্বিতীয় দিনের মতো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা যুবলীগ। রবিবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ও যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদের নেতৃত্বে শহরের চেম্বার অব কর্মাস ভবণের সামনে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহ সভাপতি পিন্টু বণিক,জেলা ছাক্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।