স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করেছে জেলা-উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বুধবার রাতে রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলি হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান সুফিয়ান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ দাস, নূরুল
ইসলাম বজলু, অ্যাড. আমিনুর রশিদ রওনক, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেরুল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক রাজন দে প্রমুখ।
এদিকে জামালগঞ্জের সাচনায় মিছিল করে দলীয় নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি মুখ করান। বুধবার সন্ধ্যায় মিছিলটি বের করে সাচনাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অসিত রায় চৌধুরী, দপ্তর সম্পাদক শম্ভু আচার্য, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবু আলা রনি,আবুল হোসেন,আনফর আলী টুকু,আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, শামীম ওসমান, রুবেল, রিপন, আলামিন, লালন, ইন্দ্রজিত, মিলন,নাজমুল,নজরুল ইসলাম প্রমুখ। অপরদিকে যুবলীগ নেতা বদিউজ্জামানের নেতৃত্বে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা।