স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবলীগ।
শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল’র নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আলফাত স্কয়ারে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জে বিএনপি জামায়াত সন্ত্রাসীদের কোন তা-ব চালাতে দেয়া হবে না। আমরা রাজপথে থেকে সন্ত্রাসীদের প্রতিহত করব। বক্তারা বলেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে চায় সরকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সদস্য সবুজ কান্তি দাস, সদস্য সীতেশ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ফয়সাল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ প্রমুখ।