- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রির্পোটার
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
জেলা যুবলীগ। বৃহ¯পতিবার বিকেলে রমিজবিপণিস্থ আওয়ামীলীগের কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে মিছিল পরবর্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, শীতেষ তালুকদার মঞ্জু, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এহসান চৌধুরী উজ্জল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদুল    ইসলাম, অ্যাডভোকেট রতন আহমদ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান,  সদস্য জাকির হোসেন পুলক, সৈয়দ  খুরশেদ আহমদ, আবু কাউসার,পিন্টু বনিক,দিলোয়ার হোসেন,ডালাস, পৌর যুবলীগের আহবায়ক আবাবিল নূর, যুগ্ম আহবায়ক দিপ্ত তালুকদার, বাপ্পি দাস গুপ্ত, সদস্য গেলাম জিলানী ইমন, হানুজ্জামান ইস্পাহানী, সাদ্দাম হোসেন সৌরভ, সোহেল বখ্ত,ছাত্রলীগ নেতা দিপংক কান্তি দে,অমিয়  প্রমুখ।
    

  • [১]