- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা যুবলীগের শান্তি সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রমিজ বিপণীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে জেলা যুবলীগ।
সংগঠনের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সভাপতিত্বে এবং সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেবুল মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন প্রমুখ।
এছাড়াও এ সময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর যুবলীগের সহসভাপতি আজিজুল আলম, পিন্টু বণিক, কাওসার তালুকদার, ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজিব, এনাম আহমেদ প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান ইস্পাহানি, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত তালুকদার প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

  • [১]