স্টাফ রিপোর্টার
জাতীয় যুব জোট সুনামগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার শহরের পুরাতন শিল্পকলা একাডেমির আব্দুল হাই মিলনায়তনে কাউন্সিলের উদ্বোধন করেন জেলা জাসদ’র সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
জেলা যুব জোটের আহবায়ক গোলাম মাওলা তোহার সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাসান আহমদ রাজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান খান।
কাউন্সিল অধিবেশনে সভাপতি মো. মোখলেছুর রহমান, সহ সভাপতি সুমেল চৌধুরী, সাধারণ সম্পাদক শরিফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন বর্মণ নির্বাচিত হন।
প্রেস বিজ্ঞপ্তি