জাতীয় যুব জোট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে সংগঠনের সভাপতি মো. মখলিছ আলী এবং সাধারণ সম্পাদক শরীফ আহমদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাঁরা আরও জানান, মো. আল আমিন সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত ও শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেসবিজ্ঞপ্তি