মোহাম্মদ আলী খুশনুর কে আহবায়ক এবং মনির উদ্দিন ও গোলাম হোসেন অভিকে যুগ্ম আহবায়ক করে জেলা জাতীয় যুব সংহতি’র সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রেসক্লাব মিলনায়তনে কর্মীসভায় জেলা জাতীয় যুব সংহতি’র সভাপতি মোহাম্মদ আলী খুশনুর’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির আহবায়ক আলমগীর সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সংগঠনের কেন্দ্রীয় সদস্য অ্যাড. আব্দুল আহাদ চৌধুরী।
এছাড়াও যুবনেতা জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা মুর্ত্তাজা চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সামছু, জেলা জাপা নেতা সাজিদুর রহমান।