স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের উকিলপাড়ার প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সভায় ২০১৬ সনের ইউনিট সেক্রেটারীর প্রতিবেদন পড়ে শুনান সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য-অ্যাড. রইছ উদ্দিন আহমদ, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আব্দুর ছবুর মোল্লা, নির্বাহী সদস্য অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান, রাহুল দে পাপলু, ইউনিট অফিসার কনিকা তালুকদার প্রমুখ।