- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা শিক্ষক সমিতির মানববন্ধন

কামরান আহমেদ
এমপিভুক্ত ৮ম জাতীয় পে-স্কেল মার্চ মাসের বেতনের সাথে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা শিক্ষক সমিতির আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে  বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মইনুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমীন, এইচ.এম.পি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা, বালিজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, আব্দুল আলীম প্রমুখ। মানববন্ধনের আগে শহরে একটি র‌্যালি বের করা হয়।

  • [১]