স্টাফ রিপোর্টার
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫-২০১৬’ প্রদান করা হবে আজ। দশ জন গুণী ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হবে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের
চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
অনুষ্ঠানে ফটিক চন্দ, আ ত ম সালেহ, রমেন্দ্র ভট্টাচার্য্য, দিলাউর রহমান মুজিব, ফজলুর কবির তুহিন, বাউল তছকির আলী, দিপেন্দ্র নারায়ণ চৌধুরী, মোহাম্মদ আবু নাসের, অংশুমান দাশ এবং বেলা চৌধুরী কে এই সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।