স্টাফ রিপোর্টার
আগামীকাল মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালা শুরু হবে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায়। জেলা শিল্পকলা একাডেমীতে এই কর্মশালায় অংশগ্রহনেচ্ছুক শিক্ষক/শিক্ষার্থী/ শিল্পীদের আবেদন করতে হবে। কর্মশালায় অংশগ্রহণের জন্য জেলা শিল্পকলা একাডেমীর নির্ধারিত ফরমে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।