- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের মল্লিকপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহরন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ট্রাক কাভার্ড ভ্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন, সাবেক সভাপতি শাহার উদ্দিন, শ্রমিক নেতা আবুল কাহার, সামারুল ইসলাম শ্যাম, বাস মিনিবাস উপ কমিটির সভাপতি সেতু মিয়া, সম্পাদক আলিম উদ্দিন প্রমুখ।

  • [১]